প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রংপুরে ১৪৪ ধারা জারি
স্থানীয় প্রতিনিধি: শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রংপুরে ১৪৪ ধারা জারি করেছে রংপুর জেলা প্রশাসন। একই স্থানে দুপক্ষের সভা আহ্বান করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ ও এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধারা বহাল থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী রাঙা গ্রুপ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার গ্রুপ পাবলিক লাইব্রেরি মাঠে শনিবার সকাল ১১টায় সভা আহ্বান করে। একই সময় সভা আহহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
