প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মগবাজারে ৩ খুনের মামলায় গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদক: মগবাজারে তিন খুনের ঘটনায় অস্ত্রসহ আরো ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। র্যাবের এক কর্মকর্তা দাবি করেন, আটক ছয় জন খুনের সঙ্গে সরাসরি জড়িত ছিল। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
গত ২৮ আগস্ট রাতে মগবাজারের সোনালীবাগের চান বেকারি গলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রুনা আক্তার (৩০), মুন্না (২২) ও বিল্লাল হোসেন (২০)। গুলিবিদ্ধ হন রুনার ভাই হৃদয়। রুনার ভাই মো. শামীম ওরফে কালাচান এ ঘটনায় কালা বাবুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।
রেলের জমি নিয়ে বিরোধে তিনজন খুন হন বলে স্থানীয় লোকজন জানান। এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হলেও কালা বাবু পলাতক ছিলেন। এরপর ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কালাবাবু নিহত হন।