Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

লঞ্চের আগাম বুকিং স্লিপ দেয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকাল ৯টা থেকে লঞ্চের আগাম বুকিং স্লিপ দেয়া শুরু হয়েছে। ঈদ-উল আজহা ও দুর্গা পূজা উপলক্ষে নৌপথে যাত্রী সেবা নিশ্চিত করতে ও অধিক যাত্রী বহন দূর করতে লঞ্চ মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। বেসরকারি লঞ্চগুলোর কেবিন বুকিং এর জন্য আগাম টিকিটের স্লিপও শনিবার থেকে দেয়া শুরু হয়েছে। আবার কোনো কোনো লঞ্চ সরাসরি আগাম টিকিট দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে। 

আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের রুটগুলোতে যাত্রীদের জিম্মি করে অবৈধ রোটেশন প্রথা প্রত্যাহার করে লঞ্চের বিশেষ স্টিমার সার্ভিস শুরু হবে। অপরদিকে ঢাকা-বরিশাল রুটের সুরভী সিপিং এর আগাম টিকিটের জন্য শনিবার সকাল ৯টা থেকে বুকিং স্লিপ দেয়া শুরু হয়েছে। আর টিকিট দেয়া হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে।

উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু হবে। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১০:৪৫ AM . বিভাগঃ .

0 comments for " লঞ্চের আগাম বুকিং স্লিপ দেয়া শুরু "

Leave a reply

    আর্কাইভ