প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মী আটক
স্থানীয় প্রতিনিধি: শুক্রবার রাতভর সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তারা সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থক বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানাগেছে, আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৫ জন, তালা উপজেলায় ১ জন, কলারোয়ায় ৩ জন, শ্যামনগরে ৮ জন, কালিগঞ্জে ৪ জন ও পাটকেলঘাটার ২ জন রয়েছেন। আটককৃতদের নামে বিভিন্ন থানায় সহিংসতারসহ একাধিক মামলা রয়েছে।
