প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
এনডিপির মহাসচিব বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক এনডিপি থেকে দলটির মহাসচিব আলমগীর মজুমদারকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সকালে এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্ত্তোজা এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, আলমগীর মজুমদার এখন আর এনডিপির কেউ নন। তিনি আরও জানান, দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য তাকে মহাসচিব পদ থেকে কে বহিষ্কার করা হয়েছে।
