প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টারের পদত্যাগ ঘোষণা
![]() |
| অ্যালেক্স স্যামন্ড |
আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ড রাজ্য সরকারের প্রধান বা ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ডের দীর্ঘদিনের স্বপ্ন ছিল স্কটল্যান্ডের স্বাধীনতা। স্বাধীনতাপন্থী প্রচারণার নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
গণভোটে ভোটাররা তার স্বপ্নকে জয়যুক্ত করতে না পারায় তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে গণভোটের আয়োজন করা হয়। শুক্রবার ফলাফল গণণা শেষে দেখা যায়, গণভোটে স্কটল্যান্ডের ৫৫ ভাগ মানুষ যুক্তরাজ্যের সঙ্গেই থাকার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ৪৫ শতাংশ ভোট দিয়েছেন স্বাধীনতার পক্ষে।
ফলে অ্যালেক্স স্যালমন্ডের স্বাধীন স্কটল্যান্ডের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। অবশ্য ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় সরকারের কাছে আরো অতিরিক্ত স্বশাসনের দাবি জানিয়েছিলেন তিনি।
ফার্স্ট মিনিস্টার হিসেবে পদত্যাগ করা ছাড়াও স্যালমন্ড স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির(এসএনপি) চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন। এসএনপিকে গত ২০ বছর ধরে নেতৃত্ব দেয়া এই স্কটিশ রাজনীবিদ অবশ্য স্বাধীন স্কটল্যান্ডের আশা ছাড়েননি। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমার জন্য নেতৃত্ব দেয়ার সময় শেষ হয়ে এসছে। তবে স্কটল্যান্ডের জন্য তা শেষ হয়ে যায়নি, স্বপ্ন (স্বাধীন স্কটল্যান্ড) কখনো মরে না।’