Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

কর্ণফুলীতে নৌকায় আগুন: দগ্ধ ৩, নিখোঁজ ৫

স্থানীয় প্রতিনিধি: কর্ণফুলী নদীতে মাছ ধরার নৌকায় আগুনে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। ওই নৌকায় থাকা আরও ৫ জন নিখোঁজ আছে বলে খবর পাওয়া গেছে। শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে কর্ণফুলী নদীর চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নি দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্খানীয়রা জানায়, নৌকাটিতে মোট ৮ জন ছিল। তিনজনকে উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচজনের বিষয়ে তারা এখনও কিছুই জানেন না। নৌকাটি ডুবে গেছে। উদ্ধার হওয়া তিনজন হল, নূরউদ্দিন (৪৩), মো.লিটন (৩০) এবং মো.আলমগীর (৪৫)। এদের মধ্যে লিটনের অবস্থা আশংকাজনক।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:৩৩ PM . বিভাগঃ , .

0 comments for " কর্ণফুলীতে নৌকায় আগুন: দগ্ধ ৩, নিখোঁজ ৫ "

Leave a reply

    আর্কাইভ