প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বাংলাদেশের সাফল্যে কেউ বাধা দিতে পারবে না
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাফল্যে কেউ বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিক বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না
শনিবার সকালে ‘‘৪৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪’’এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত মঙ্গলবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দেশের ৮টি শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের (স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল) সব শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা থেকে অঞ্চল পর্যায়ের বিজয়ীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
‘৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪’ এ ৮টি শিক্ষা বোর্ডের মোট ৪৮১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্রী ১৬০ জন, ছাত্র ২৬৪ জন এবং ৫৭ জন কর্মকর্তা।