Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লম্বা যানজট

স্থানীয় প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় পাশে ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেঘনা সেতুর ওপর কভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় এই যানজটের সৃষ্টি হয়।

শনিবার সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রাম সংলগ্ন মেঘনা সেতুর ওপর ২টি কভার্ডভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পন্যবাহী ওই ২টি যান সেতুর ওপর দুমড়ে-মুচড়ে থাকায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষে আহত ৪ জনকে ভবেরচরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, যানবাহন চলাচল বন্ধ হয়ে মেঘনা সেতুর তেতৈতলা গ্রাম থেকে ভাটেরচর পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দিয়েছে। তাছাড়া মেঘনা সেতুর অপর পাশ থেকে নারায়নগঞ্জের সোনারগাঁ মুগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত আরো ৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথের অত্যাধুনিক রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত যানবাহন ২টি সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:০৭ PM . বিভাগঃ .

0 comments for " ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লম্বা যানজট "

Leave a reply

    আর্কাইভ