Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিচারকরা রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হবেন


নিজস্ব প্রতিবেদক: বিচারকরা রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চলতি সংসদের বৈধতা যখন প্রশ্নবিদ্ধ সেই অবস্থায় বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদকে দেওয়ার ফলে উচ্চ আদালতের বিচারকরা রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হবেন। 

শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিচার বিভাগের বর্তমান অবস্থা নিয়ে সারাদেশের আইনজীবী সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার সভাপতির সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিচারকরা দলীয় চাপে থাকার কারণে স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন না বলেও অভিযোগ করেন বিএনপিপন্থী এই আইনজীবী বলেন, এর ফলে সরকারের হাতে চলে যাবে বিচার বিভাগের নিয়ন্ত্রণ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১২:৫৩ PM . বিভাগঃ , .

0 comments for " বিচারকরা রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হবেন "

Leave a reply

    আর্কাইভ