প্রকাশকালঃ
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায়
Unknown
২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় যাচ্ছেন খালেদা জিয়া
স্থানীয় প্রতিনিধি: ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া যাবেন। এ দিন স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।বিএনপি সূত্র জানায়, দলের কেন্দ্রীয় নেতারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি, খুন, গুম, দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, জুলুম নির্যাতনের প্রতিবাদ ও সংবাদ মাধ্যম এবং বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধের দাবিতে এ জনসভার আয়োজন করেছে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় খালেদা জিয়ার জনসভাকে সফল করার লক্ষে জেলা বিএনপি সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। জেলার নেতারা দলের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ সভা করছেন।
ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় গণসংযোগ ও উপজেলার নেতাদের সঙ্গে পরামর্শ সভা করা হয়েছে। জনসভাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার বিভিন্নস্থানে পোস্টারিং করা হয়েছে।