Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

চবিতে ছাত্রলীগের শাটল ট্রেন অবরোধ

স্থানীয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শাটল ট্রেন অবরোধ করেছে ছাত্রলীগের একাংশ।

স্থানীয়দের সঙ্গে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন কনকর্ডের সদস্যদের সংঘর্ষের জের ধরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ অবরোধ করেছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলশহর থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শাটল ট্রেন ছাড়ার আগে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন কনকর্ড বগির কিছু সদস্যের সঙ্গে ষোলশহর এলাকার বাসিন্দাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কনকর্ড বগির দুই সদস্য আহত হন। এ সময় আহত জিমেল ও মুকাদেছের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় এলাকার কয়েক যুবক।

এ ঘটনার বিচার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শাটল ট্রেন আটকে দেয় কনকর্ডের সদস্যরা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৪৫ AM . বিভাগঃ .

0 comments for " চবিতে ছাত্রলীগের শাটল ট্রেন অবরোধ "

Leave a reply

    আর্কাইভ