Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

বিখ্যাত চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন

চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন


ভারতের বিখ্যাত চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি বহুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন বলে জানা যায়। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটায় তিনি তার কলকাতার নিজ বাসভবনে মুত্যুবরন করেন। বিখ্যাত এই চলচিত্র নির্মাতা সর্বমোট ১৯ টি চলচিত্র নির্মান করেন এবং তিনি ১২ টি জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালে তিনি প্রথমবারের মত নির্মান করেন হীরের আংটি নামক চলচিত্রটি। একই বছর তিনি ১৯ শে এপ্রিল চলচিত্রটি নির্মান করেন এবং জাতীয় পুরস্কার লাভ করেন। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত উল্লেখযোগ্য চলচিত্রগুলো হল অন্তরমহল, রেইনকোট, হীরের আংটি, ১৯ শে এপ্রিল, নৌকাডুবি, চিত্রাঙ্গদা, আবহমান প্রভৃতি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ১:০২ PM . বিভাগঃ .

0 comments for " বিখ্যাত চলচিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ইহলোক ত্যাগ করেছেন "

Leave a reply

    আর্কাইভ