প্রকাশকালঃ
বুধবার, ২৯ মে, ২০১৩
সস্পাদনায়
Uzzwal Dhali
পাবনার ঘোড়াস্ট্যান্ডে ছুরিকাঘাতে এক যুবক নিহত
পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন
পাবনায় মিন্টু হোসেন নামের এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ২৬ বছর বয়সী এই যুবককে পাবনার পুরনো ব্রিজের কাছে ঘোড়াস্ট্যান্ড এলাকায় ছুরিকাঘাত করা হয়। বুধবার বিকেল পাঁচটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।মিন্টু পাবনা পৌর এলাকার পৈলানপুর মহল্লার আব্দুল হামিদের ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের চেইন মাস্টার হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের ঘোড়াস্ট্যান্ড এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে এক যুবক অতর্কিতভাবে মিন্টুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।