প্রকাশকালঃ
বুধবার, ৫ জুন, ২০১৩
সস্পাদনায়
Unknown
অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন আশরাফুল
বি২৪ নিউজডেস্কঃ
গত কয়েকদিন থেকে ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে অনেক ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে আশরাফুল আইসিসির দূর্নিতি তদন্ত কমিটির কাছে ম্যাচ ফিক্সিং এর সব কথা খুলে বলেন। আশরাফুল বলেন, টিম-ম্যানেজমেন্ট থেকে চাপের কারনে তিনি বাধ্য হয়ে এর সাথে জড়িয়েছেন। তিনি আরো বলেন, ক্রিকেটের স্বার্থেই আমি আইসিসির কাছে সকল সত্য কথা বলেছি। আশরাফুল নিজের অপরাধ স্বীকার করে দেশের সকলের কাছে ক্ষমা চেয়েছেন।
আশরাফুল অপরাধ স্বীকার করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশরাফুলকে আইসিসির তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সকল ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে বলেছে। কি সাজা হতে পারে এই সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ানের?? অনেকের দাবি ও বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক ওর দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিৎ, আবার অনেকে বলছেন এই আশরাফুল আমাদের ক্রিকেট দেখতে শিখিয়েছে, এই আশরাফুল বাংলাদেশকে ক্রিকেট বিশ্বে অনেক উপরে নিয়েগেছেন, আর কিছু মানুষ বলছেন, মানুষ মাত্রই ভুল হতে পারে তাই আশরাফুলের সাজাটা জেন কম করা হয়।
