প্রকাশকালঃ
বুধবার, ৫ জুন, ২০১৩
সস্পাদনায়
Unknown
আগামী ২৫ শে জুন সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
বি২৪ নিউজডেস্কঃ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী ২৫ শে জুন ঢাকায় আসছেন। চার থেকে পাঁচ ঘন্টার এই সফরে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি সরকারের সাথে সাক্ষাত করবেন। সাভারে ভবন ধ্বস এবং বাজনৈতিকি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সাথেই আছে এই বার্তা নিয়েই আসছেন জন কেরি। ২৪ শে জুন দিল্লি সফর করে ২৫ শে জুন দিল্লি থেকে ঢাকায় আসবেন কেরি। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি এই প্রথম দক্ষিন এশিয়া সফরে আসছেন জন কেরি। পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি গত মার্চে জন কেরি কে বাংলদেশ সফরে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন ঐ সময় মর্কিন পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে বলা হয় খুব শিঘ্রই বাংলাদেশ সফরে যাবেন জন করি।
