Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ৫ জুন, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

দূষিত পানি খেয়ে কয়েকশত শ্রমিক অসুস্থ হয়ে হাসতালে ভর্তি


আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের ভোগড়া এলাকায় স্টারলাইট সুয়েটার নামক পোশাক কারখানায় দূষিত পানি খেয়ে কয়েকশত শ্রমিক অসুস্থ হয়ে হাসতালে ভর্তি হয়েছেন।

জানা যায়, সুয়েটার ফ্যাক্টরির পক্ষ থেকে সরবরাহ করা পানি খেয়ে প্রথমে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে পর্যায়ক্রমে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। ওই সংবাদে তাড়াহুড়ো করে নামার সময় আরো শ্রমিক আহত হয়। বেলা ১১টার দিকে ৪০/৫০ জন শ্রমিককে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া কয়েক শত শ্রমিককে অসুস্থ অবস্থায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে শ্রমিক অসুস্থ হওয়ার সংবাদে বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) সোজায়েত হোসেন সংবাদটি নিশ্চিত করেছেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ৩:১০ PM . বিভাগঃ , .

0 comments for " দূষিত পানি খেয়ে কয়েকশত শ্রমিক অসুস্থ হয়ে হাসতালে ভর্তি "

Leave a reply

    আর্কাইভ