Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ৩ জুন, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

মামুন হত্যা মামলার আসামি জামায়াত কর্মী ওয়াহেদ গাজী গ্রেপ্তার


সাতক্ষীরার জামায়াত কর্মী ওয়াহেদ গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াহেদ গাজী মামুন হত্যা মামলার আসামি।  

আজ সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার ধুলিহর এলাকা থেকে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।

ওয়াহেদ সাতক্ষীরার চাঞ্চল্যকর মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ধুলিহর গ্রামের মৃত নবাত গাজীর ছেলে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরার সার্কিট হাউজ মোড়ে সংগঠিত সহিংস ঘটনায় জামায়াত কর্মী ওয়াহেদ জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ১:২৮ PM . বিভাগঃ .

0 comments for " মামুন হত্যা মামলার আসামি জামায়াত কর্মী ওয়াহেদ গাজী গ্রেপ্তার "

Leave a reply

    আর্কাইভ