Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ সোমবার, ৩ জুন, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ী নিহত ও দু’জন আহত


গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার দাদপুর এলাকায় সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে অজ্ঞাতপরিচয় (২৫) এক ব্যবসায়ী নিহত ও দু’জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত এ দুর্ঘটনায় আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি ফরিদ আহম্মেদ জানান, সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল, যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-৭১৪৬. পথে দাদপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন।

খবর পেয়ে পার্শ্ববর্তী হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ১২:৩৪ PM . বিভাগঃ .

0 comments for " সিরাজগঞ্জে পিকআপ ভ্যান উল্টে এক ব্যবসায়ী নিহত ও দু’জন আহত "

Leave a reply

    আর্কাইভ