Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ জুন, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

তক্ষকসহ ‘পাচারকারী চক্রের’ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ


একটি  তক্ষকসহ ‘পাচারকারী চক্রের’ ছয় জনকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা থেকে  গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভাটিয়াপাড়া থেকে এদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে বলে  জানিয়েছে। 

গ্রেপ্তার হওয়া ৬ জন হলেন  কুষ্টিয়ার আড়–য়াপাড়া গ্রামের রিপন বিশ্বাস (২৪), গোপালগঞ্জ শহরের সিকদারপাড়ার তরুণ স্বর্ণকার ( ২৭), দুর্গাপুর  গ্রামের মানিক বিশ্বাস  (৩৫) , গোপীনাথপুর গ্রামের মাইক্রোবাস চালক কাকন  সিকদার (৩০), কোটালীপাড়ার বুরুয়া গ্রামের রথীন  বিশ্বাস ( ২৬) এবং শরীয়াতপুরের চরপদ্মা গ্রামের কবির হোসেন (২৫)।

নয় ইঞ্চি লম্বা ও প্রায় ৫০ গ্রাম ওজনের একটি তক্ষক নিয়ে পাচারকারী চক্রের সদস্যরা গোপালগঞ্জ থেকে মাইক্রোবাসে ঢাকা যাচ্ছিল বলে জানান কাশিয়ানী থানার পরিশর্দক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।

গোপন সংবাদ পেয়ে ভাটিয়াপাড়া মোড়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় কাশিয়ানী  থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ৫:১৯ PM . বিভাগঃ .

0 comments for " তক্ষকসহ ‘পাচারকারী চক্রের’ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ "

Leave a reply

    আর্কাইভ