প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
মন্ত্রীসভায় থাকছেনা লতিফ
বি২৪-নিউজ ডেস্ক: মন্ত্রীসভায় থাকছেনা ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অযাচিত মন্তব্যের জন্য লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভায় রাখা হবে না। আজ শুক্রবার বিকেলে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন পরবর্তি সাংবাদিকদের সাথে প্রশ্নত্তোর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন
তিনি বলেন, অযাচিত মন্তব্যের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে খেসারত দিতে হবে। লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভায় রাখা হবে না। তবে সাংবিধানিকভাবেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে। মন্ত্রীকে বিদায় দিতে কিছু নিয়ম রয়েছে। সরকারকে সে নিয়ম পালন করতে হয়। হয়তো তাকে পদত্যাগ করতে হবে। অথবা তাকে অব্যাহতি দেওয়া হবে। রাষ্ট্রপতি ফিরলে তার অব্যাহতি সংক্রান্ত ফাইলে সই করলেই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে।
আওয়ামী লীগ থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটি গঠনতন্ত্র মেনে চলে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, লতিফ সিদ্দিকি এর বক্তব্যে সরকার বেকায়দায় পড়েনি , তিনি নিজেই বেকায়দায় পড়েছেন। তিনি নিজেই নিজের বিপদ ডেকে এনেছে।
*** সরকার বেকায়দায় পড়েনি, লতিফ সিদ্দিকি নিজেই বেকায়দায় পড়েছেন: প্রধানমন্ত্রী
*** সরকার বেকায়দায় পড়েনি, লতিফ সিদ্দিকি নিজেই বেকায়দায় পড়েছেন: প্রধানমন্ত্রী
