Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

এ সরকার ক্ষমতায় থাকলে শত শত নাস্তিক জন্ম নেবে: প্রধান


নিজস্ব প্রতিবেদক: সরকার ক্ষমতায় থাকলে শত শত নাস্তিক জন্ম নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান। তিনি বলেছেন, “যতদিন এই কৃতদাস সরকার ক্ষমতায় থাকবে ততদিন লতিফ সিদ্দিকীর মতো শত শত নাস্তিক জন্ম নেবে। এদের বিরুদ্ধে হুঁশিয়ার থাকতে হবে।” শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শফিউল আলম প্রধান বলেন, আপনি আমেরিকায় যাওয়ার সময় লতিফ সিদ্দিকীকে সঙ্গে করে নিয়ে গেলেন। কিন্তু আসার সময় কেনো তাকে নিয়ে এলেন না। আপনি সত্যি যদি তার বিচার চাইতেন তবে তাকে সঙ্গে করে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিতেন। 

সরকার লতিফ সিদ্দিকীর বিচার করবে না উল্লেখ করে তিনি বলে, অবৈধ সরকারের কাছে লতিফ সিদ্দিকীর বিচার চাইব না, আমরা আল্লাহর কাছে বিচার চাই।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:২৯ PM . বিভাগঃ , .

0 comments for " এ সরকার ক্ষমতায় থাকলে শত শত নাস্তিক জন্ম নেবে: প্রধান "

Leave a reply

    আর্কাইভ