প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রাজধানীতে বিপুল পরিমাণ ভেজাল তেলসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল তেল জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসব ভেজাল তেল বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো- এম শহীদুল ইসলাম (৪১), মো. মোজাম্মেল হক (৩০) ও মো. জলিল মিয়া (৩২)। রাজধানীর মিরপুর এলাকার একটি বাড়ি থেকে তেলসহ তাদের আটক করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪০টি ৮ লিটারের সয়াবিন তেলের টিন, ৫ লিটারের তেলের বোতল ৪০টি, ২ লিটার বোতল ৭১০টি, ১ লিটারের বোতল ২০৬০টি, আধা লিটারের বোতল ৪০টি (যার প্রতিটি বোতল ও কার্টুনের গায়ে পায়রা এক্সক্লুসিভ লেখা রয়েছে), বিভিন্ন সাইজের স্টিকার ১৪ কার্টুন, প্লাস্টিকের খালি ড্রাম ৩৬টি, তেল ভরার স্টিলের ৮০০টি লিটারের খালি ট্যাংকি ১টি, বোতলের কর্ক ও অন্যান্য মালামাল ২২ প্যাকেট, ডায়মন্ড গামের বোতল (টিন) ভর্তি অবস্থায় ৬টি ও খালি ৪টি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পায়রা এক্সক্লুসিভ ১০০% পরিশোধিত সয়াবিন তেলের নামে সয়াবিন তেল খুচরা ও পাইকারী হিসেবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে।
