প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
লিবিয়ার বেনগাজিতে সিরিজ বোমা হামলায় ৪০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার বেনগাজিতে এক আত্মঘাতী সিরিজ বোমা হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছে।
সাবেক এক জেনারেলের সমর্থকদের ওপর এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।
বেনগাজির বেনিনা বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সাবেক জেনারেল খলিফা হাফতারের অনুগত সৈন্য ও একটি বিদ্রোহী সংগঠনের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারটি আত্মঘাতী বোমা হামলায় হাফতারের অনুগত অন্তত ৪০ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
শূরা কাউন্সিল অব বেনগাজি রেভ্যুলেশনারিজ এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি সিরিয়ার আনসার আল-শরিয়ার সঙ্গে সংযুক্ত।
হাফতারের অনুগত সেনাবাহিনীর বিশেষ ব্রিগেড আনসার আল-শরিয়াসহ বিভিন্ন ইসলামী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই ব্রিগেডের সদস্যদের ওপর ত্রিপোলিতে ২০১২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা ও তাদের রাষ্ট্রদূতকে হত্যার অভিযোগ রয়েছে।