Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ইউরো বাছাইপর্বের জন্য ২০ সদস্যের দল ঘোষণা জার্মানির

স্পোর্টস ডেস্ক: ইউরো-২০১৬ বাছাইপর্বের ম্যাচে পোল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছেন বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।

দলে ডাক পাওয়া ২০ জন ফুটবলারের মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার করিম বেলারাবি।

প্রথম বাছাইপর্বের ম্যাচে জার্মানি স্কটল্যান্ডের বিপক্ষে গত আগস্টে ২-১ গোলের জয় পেয়েছিল। আর এবার নতুনদের সঙ্গে অভিজ্ঞদের খেলিয়ে পোল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ থেকে পূর্ণ ছয় পয়েন্ট পেতে চান জোয়াকিম লো। 

আগামী ১১ অক্টোবর ওয়ারসতে পোল্যান্ডের বিপক্ষে এবং ১৪ অক্টোবর জেলসেলকিরচেনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লো’র ছাত্ররা।

জার্মানি দল-গোলরক্ষকঃ ম্যানুয়েল ন্যুয়ের, রোমান উইদেনফেলার ও রন-রবার্ট জেইলার। 

ডিফেন্সঃ বোয়েতাং, এরিক ডার্ম, ম্যাথিয়াস জিনতার, ম্যাট হ্যামেলস, মুস্তাফি, অ্যান্তোনিও ও সেবাস্তিয়ান রুদি।

মিডফিল্ডারঃ তরিম বেলারাবি, ড্রাক্সলার, ক্রেমার, টনি ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি ও আন্দ্রে শুরল।

ফরোয়ার্ডঃ মারিও গোতজে ও ম্যাক্স ক্রুস।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:২২ PM . বিভাগঃ .

0 comments for " ইউরো বাছাইপর্বের জন্য ২০ সদস্যের দল ঘোষণা জার্মানির "

Leave a reply

    আর্কাইভ