Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

বিএনপি-জামায়াতের আন্দোলন মানে মানুষ খুন: প্রধানমন্ত্রী


বি২৪-নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের আন্দোলন মানেই তো মানুষ খুন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলন পরবর্তি সাংবাদিকদের সাথে প্রশ্নত্তোর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার কঠোর আন্দোলনের হুশিয়ারি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারা যদি আবার সহিংশতা সৃষ্টির চেষ্টা করে তাহলে দেশবাসীকে সাথে নিয়ে সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, অনেকে মনে করেছিলেন ৫ জানুয়ারি নির্বাচনের পর দেশে অরজকতা সৃষ্টি হবে, অনেক খুন বৃদ্ধি পাবে। কিন্তু তা হয়নি কারন দেশবাসী বিএনপি-জামায়াতের খুনের রাজনীতি গ্রহন করেনি। আমরা দেশবাসীকে সাথে নিয়ে খুনের রাজনীতি প্রতিহত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছি।

তিনি আরও বলেন, তাদের কঠোর আন্দোলন প্রতিহত করার শক্তি সরকারের আছে। কারন সরকারের সাথে জনগন আছে। আর যত দিন জনগন আমাদের সাথে আছে ততদিন দেশের স্বাধীনতা বিরোধী শক্তি দেশের ক্ষতি করতে পারবেনা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৬:০৬ PM . বিভাগঃ , .

0 comments for " বিএনপি-জামায়াতের আন্দোলন মানে মানুষ খুন: প্রধানমন্ত্রী "

Leave a reply

    আর্কাইভ