Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে: হানিফ

স্থানীয় প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব -উল আলম হানিফ জানিয়েছেন, আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ইতোমধ্যে তার (লতিফ সিদ্দিকী) বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। বিচার বিভাগ থেকে যে সিদ্ধান্ত হবে যে আইনি প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ীই ব্যবস্থা হবে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রীপরিষদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের কিছু নিয়মকানুন রয়েছে সেটা সময়ের ব্যাপার। রাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদ সচিব হজে গিয়েছেন। তারা ফিরলেই অব্যাহতি কার্যকর হয়ে যাবে। তিনি আরও জানান, লতিফ সিদ্দিকীকে তার সরকারি কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

লতিফ সিদ্দিকীকে নিয়ে বিএনপির রাজনীতিক ইস্যু তৈরি প্রসঙ্গে হানিফ বলেন,  এই পাঁচ বছরে আওয়ামী লীগের যে ধারাবাহিক সফলতা রয়েছে এই সফলতার কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব কারণে লতিফকে ইস্যু করে যে রাজনীতি করার চেষ্টা করছে সেই আশায় বালি পড়েছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৩:১১ PM . বিভাগঃ , .

0 comments for " লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হবে: হানিফ "

Leave a reply

    আর্কাইভ