Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

দেশে শান্তি ঠিকই আছে, অশান্তিতে শুধু খালেদা

নিজস্ব প্রতিবেদক: দেশে শান্তি ঠিকই আছে, অশান্তিতে আছেন শুধু খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ যখন বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশংসা করছেন তখন বিএনপি চেয়ারপারসন বলছেন দেশে শান্তি নাই। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক আনন্দ র‌্যালি পূর্ব মানববন্ধন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, একটি বিশেষ মহল দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। কিন্তু তাদের সে সুযোগ দেয়া হবে না। দেশের সচেতন জনগণ তাদের এই সুযোগ দেবে না। 

তিনি তারেক জিয়ার উদ্দেশে বলেন, বিদেশের মাটিতে বসে অনেক কথা বলা যায়। মহান মুক্তিযুদ্ধের সময় বেগম খালেদা জিয়াও নয়মাস পাক বাহিনীর আতিথেয়তায় ছিলেন। বেগম খালেদা জিয়াও একজন পাকবান্ধবী নেত্রী হিসেবে সবাইর কাছে পরিচিত ।

তিনি আরও বলেন, তিনি বলেন, বিএনপির নেতা-নেত্রীরা হতাশা থেকে মানসিক রোগী হিসেবে পরিগণিত হয়ে গেছে। তাদেরকে নিরাময় কেন্দ্রে পাঠিয়ে মানসিক রোগের চিকিৎসা দেয়া প্রয়োজন।

হজ নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর করা মন্তব্যের প্রতিক্রিয়ায় সাবেক এ মন্ত্রী বলেন, শেখ হাসিনা কখনো ইসলামের কটাক্ষকারীকে প্রশয় দেন না। ইতোমধ্যে লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তাকে আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হবে। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ২:৫৪ PM . বিভাগঃ , .

0 comments for " দেশে শান্তি ঠিকই আছে, অশান্তিতে শুধু খালেদা "

Leave a reply

    আর্কাইভ