Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

পশুর বিনিময়ে নারী !!

আন্তর্জাতিক ডেস্ক: সেই আদিকাল থেকে চলে আসছে বিনিময প্রথা। একটি প্রদান করে আরেকটি গ্রহন ছিলো নিত্তনৈমত্তিক ব্যাপার। কিন্তু পশুর বিনিময়ে নারী আশ্চর্জ্য একটি বিনিময়। ব্যাপারটা অনেকটা দুঃস্বপ্নের মতো মনে হলেও সত্যি। অকল্পনীয় এ ঘটনা এখন চরম বাস্তব ভারতের মধ্যপ্রদেশের এক বিস্তীর্ণ অঞ্চলে। 

শুধু পুত্রসন্তান চাওয়ার প্রাচীন সংস্কার এখনও জাঁকিয়ে বসে আছে রাজ্যটির বেশ কিছু জায়গায়। কন্যাসন্তানরা এখানে ব্রাত্য। বহুদিন ধরে ব্যাপকহারে কন্যাভ্রুণ হত্যার ফলে মধ্যপ্রদেশের বেশ কিছু জেলায় লিঙ্গ ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশোকনগর ও গুনার মতো জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা আশংকাজনকভাবে কমে গিয়েছে। ফলে বিয়ের জন্য কনে পাওয়ার তাড়নায় নারী পাচারকারীদের সাহায্য নিচ্ছেন অনেকই। চলছে মেয়ে বেচাকেনা। যাদের সামর্থ্য একটু কম, কনের বিনিময়ে তাদের কাছ থেকে গরু-মহিষ নিচ্ছেন নারী পাচারকারীরা। 

সম্প্রতি মধ্যপ্রদেশের অশোকনগরের সাদোর গ্রাম থেকে এরকমই তিনজন মেয়েকে উদ্ধার করেছে মহারাষ্ট্র পুলিশ। প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের মহারাস্ট্রের চন্দ্রপুর জেলা থেকে আনা হয়েছিল। 

পুলিশ জানায়, একটি মেয়েকে ৫০ হাজার টাকা ও একটি মহিষের বিনিময়ে কেনা হয়েছিল। বাকি দু’জনের দাম ধার্য হয়েছিল যথাক্রমে ৩৫ হাজার ও ৩০ হাজার টাকা। সঙ্গে একটি করে মহিষ। প্রথম স্বামী ভালো ব্যবহার না করায় তৃতীয় মেয়েটি এজেন্টের কাছে পালিয়ে যায়। তাকে আবার ৩৫ হাজার টাকায় অন্যত্র বিক্রি করা হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৯:৩৩ PM . বিভাগঃ , .

0 comments for " পশুর বিনিময়ে নারী !! "

Leave a reply

    আর্কাইভ