Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন আজ। জাতিসংঘ বিস্তারিত তুলে ধরতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

আজ বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় লন্ডন থেকে সরসারি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে একঘণ্টার যাত্রাবিরতি করেন তিনি। এ সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার অল্প সময়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটযোগে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে যান। সেখান থেকে ২৯ সেপ্টেম্বর তিনি ব্যক্তিগত সফরে লন্ডনে যান। প্রধানমন্ত্রী গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:২৭ AM . বিভাগঃ , .

0 comments for " প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে "

Leave a reply

    আর্কাইভ