Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

পদত্যাগ না করার ঘোষণা হংকংয়ের প্রধান নির্বাহীর

আন্তর্জাতিক ডেস্ক: গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের আল্টিমেটাম প্রত্যাখ্যান করে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী সি ওয়াই ল্যাং। খবর আলজাজিরা ও বিবিসির।

একই সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। ল্যাং জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য মুখ্য সচিবকে পাঠানো হবে। তবে আলোচনার কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।

এদিকে আন্দোলনকারীরা আলোচনার এ উদ্যোগকে স্বাগত জানালেও ল্যাংয়ের পদত্যাগ দাবিতে অনড় রয়েছে।

এর আগে গণতন্ত্রের দাবিতে চলমান আন্দোলন থেকে ছাত্ররা গত বৃহস্পতিবারের মধ্যে ল্যাংকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয়। এ দাবি না মানলে সরকারি ভবনগুলো ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়।

প্রসঙ্গত, হংকংয়ে ২০১৭ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে ওই অঞ্চলের নাগরিকদের ভোটাধিকারের ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বী নির্বাচিত করবে বেইজিং। চীনের এ আইনের পরেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এ অঞ্চলটিতে বিক্ষোভ শুরু হয়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১১:৪০ AM . বিভাগঃ .

0 comments for " পদত্যাগ না করার ঘোষণা হংকংয়ের প্রধান নির্বাহীর "

Leave a reply

    আর্কাইভ