প্রকাশকালঃ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Abul Kalam Azad
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই নিহত
স্থানীয় প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কাদের নামে পুলিশের এক এসআই নিহত ও দুই পুলিশ কনস্টবেল আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ঘোড়াশাল বেইলি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত এসআই আব্দুল কাদের মুরাদনগররের শিবলীগঞ্জ ফাড়িঁর ইনর্চাজ ছিলেন।নিহতের লাশ মুরাদনগর থানায় রাখা হয়েছে।
আহত দুই পুলিশ কনস্টবেল হলেন-আলমগীর হোসেন ও শরীফুল ইসলাম।তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) নাজিম উদ্দিন জানান, দুই কনস্টবেলসহ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের মোটরসাইকেলে চড়ে পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন।এসময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
