Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

ওয়ানডেতে নতুন অধিনায়ক মাশরাফি, টেষ্টে মুশফিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করা হয়েছে।

অন্যদিকে টেস্ট দলে অধিনায়ক থাকছেন মুশফিক রহিম। টেস্টে তার ডেপুটির দায়িত্বে থাকবেন তামিম ইকবাল।
আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ।
বিসিবি সভাপতি বলেন, 'বর্তমানে বিশ্ব ক্রিকেটে এখন ভিন্ন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন ভিন্ন অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মত বাংলাদেশও এগোচ্ছে সে পথে।' 
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ভরাডুবির পর অধিনায়ক পরিবর্তনের বিষয়টি চিন্তা করে বিসিবি মঙ্গলবার বোর্ড সভার আহ্বান করে।



বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৩:২৩ PM . বিভাগঃ .

0 comments for " ওয়ানডেতে নতুন অধিনায়ক মাশরাফি, টেষ্টে মুশফিক "

Leave a reply

    আর্কাইভ