Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

আগামীকাল দেশব্যাপি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের প্রতিবাদে বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

আজ মঙ্গলবার দুপুরে দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এক বিবৃতিতে  এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে রেজাউল করীম বলেন, ‘লতিফ সিদ্দিকী পবিত্র হজ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তার বক্তব্য বিশ্বের মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত করেছে। এ বক্তব্যে সবাই মর্মাহত ও ব্যথিত। এ ধরনের বক্তব্য দিয়ে মন্ত্রী ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন।’

লতিফ সিদ্দিকীকে নাস্তিক উল্লেখ করে মন্ত্রিসভা থেকে তাকে বহিষ্কার এবং ইসলামের ওপর আঘাত করার দায়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন চরমোনাই পীর। সরকার এতে ব্যর্থ হলে দেশব্যাপী তীব্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৪:৩৯ PM . বিভাগঃ , .

0 comments for " আগামীকাল দেশব্যাপি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ "

Leave a reply

    আর্কাইভ