Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

বিমানে হাজীদের মালামাল বহনের পরিমান বাড়লো

সচিবালয় প্রতিবেদক: এখন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফিরতি ফ্লাইটে হাজীরা ৩০ কেজির পরিবর্তে ৪৭কেজি মালামাল পরিবহন করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
 
মক্কায় অবস্থানরত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আজ হাজিদের মালামাল পরিবহনের সর্বোচ্চ সীমারেখা বাস্তবায়নের জন্য এ নির্দেশনা দিয়েছেন। 

নির্দেশনা বাস্তবায়নে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স তাৎক্ষনিক এ নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করেছে । এর আগে প্রতিজন হাজী সর্বোচ্চ- ৩০ কেজি মালামাল পরিবহন করতে পারতেন । নতুন নির্দেশনার আলোকে প্রতিটি লাগেজে সর্বোচ্চ ২৩ কেজি করে দুটি লাগেজে মোট ৪০ কেজি এবং হ্যান্ড লাগেজে আরও অতিরিক্ত ৭কেজি পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবেন ।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৫:২৯ PM . বিভাগঃ .

0 comments for " বিমানে হাজীদের মালামাল বহনের পরিমান বাড়লো "

Leave a reply

    আর্কাইভ