Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

"লতিফ সিদ্দিকীকে জুতা মারলে কিছু সওয়াব তো অবশ্যই পাওয়া যাবে”

বি২৪ নিউজ ডেস্ক: হযরত মোহাম্মদ (সা.), হজ্ব ও তাবলীগ জামাত নিয়ে কটূক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ‘ডিজিটাল নাস্তিক’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার ফেসবুকে লিখেছেন, ”এটি খুব দুঃখ ও বেদনার যে, ডিজিটাল নাস্তিক আজ মন্ত্রী। এই লোককে জুতা মারলে হয়ত মিনাতে (মক্কা) শয়তানকে পাথর মারার মতো সওয়ার পাওয়া যাবে না, কিন্তু কিছু সওয়াব তো অবশ্যই পাওয়া যাবে।”
উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী হযরত মোহাম্মদ (সা.), হজ, তাবলীগ জামাত ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এই পদত্যাগ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা শোনা গেলেও মন্ত্রিপরিষদ সচিবালয় থেক এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনও পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ সচিবসহ বেশ কয়েকজন মন্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ১০:২৩ PM . বিভাগঃ , .

0 comments for " "লতিফ সিদ্দিকীকে জুতা মারলে কিছু সওয়াব তো অবশ্যই পাওয়া যাবে” "

Leave a reply

    আর্কাইভ