Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Abul Kalam Azad

আশুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে ইসলামনগর এলাকায় নিজ ফ্ল্যাটের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

 
নিহত আশরাফুল ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি খুলনার রূপসায়।
 
আশরাফুলের এক বন্ধু জাবির শিক্ষার্থী কাজী সাইফ ইমতিয়াজ জানান, আশরাফুল ইসলামনগরে হাবিবুর রহমানের ফ্ল্যাট বাড়িতে চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে থাকতেন। বিকালে নিজ কক্ষে বন্ধু মিনার ও রাকিবের সঙ্গে গল্প করছিলো সে। ৫টার দিকে হঠাৎ করেই দুই যুবক তাদের কক্ষে ঢুকে আশরাফুলকে ডেকে কক্ষের বাইরে নেয়।এ সময় তারা ফ্লাটের দরজা আটকে আশরাফুলকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে ইমতিয়াজসহ অন্য শিক্ষার্থীরা আশরাফুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি'। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Abul Kalam Azad সময়ঃ ৮:৪৮ PM . বিভাগঃ .

0 comments for " আশুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রকে কুপিয়ে হত্যা "

Leave a reply

    আর্কাইভ