Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

শৈলকুপায় মাকে শ্বাসরোধ করে হত্যা, ছেলে আহত

স্থানীয় প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মা সাজেদা খাতুনকে (৪০) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ছেলে জিন্না আলমকে (২৫) কুপিয়ে জখম করা হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলা বাগুটিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ছেলে জিন্নাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি। পরে তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে জানান তিনি।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৪১ AM . বিভাগঃ .

0 comments for " শৈলকুপায় মাকে শ্বাসরোধ করে হত্যা, ছেলে আহত "

Leave a reply

    আর্কাইভ