Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

জৈন্তাপুরে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত

স্থানীয় প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকচাপায় দুই নির্মান শ্রমিক নিহত। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের চাঙ্গীল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

নিহত দু’জন হলেন উপজেলার নিজপাট লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে মো. জাকারিয়া (২৮) ও  পাশ্ববর্তী চাতলারপাড় গ্রামের রাশিদ আলীর ছেলে মনির হোসেন (২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পেশায় রাজমিস্ত্রী জাকারিয়া ও মনির ডিবিরহাওর গ্রামের জনৈক নাজিম উদ্দিন’র বাড়ী থেকে নির্মাণ কাজ শেষে বাইসাইকেলযোগে জৈন্তাপুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র জাফলং থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৮৩০৪) বাইসাইকেলটিকে চাপা দেয়। চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চালক ট্রাকটি জাকারিয়ার মৃতদেহের উপর দিয়ে চালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নিহত হন জাকারিয়া। স্থানীয় জনতা গুরুতর অবস্থায় যুবক মনির হোসেনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হরিপুর নামক স্থানে মনির হোসেনেরও মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। দুর্ঘটনার পর রাত সোয়া ৮টার দিকে অবরোধ তুলে নেয় জনতা।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৮:৩৯ AM . বিভাগঃ .

0 comments for " জৈন্তাপুরে ট্রাকচাপায় দুই শ্রমিক নিহত "

Leave a reply

    আর্কাইভ