Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

নদীর স্রোতে ভেসে গেলো কোরবানির গরু

স্থানীয় প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে কোরবানির ২৪ গরুসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী মানিকগঞ্জের দৌলতপুরে এ দুর্ঘটনা ঘটে।

বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাহার সিদ্দিকী জানান, সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের চরসলিমাবাদ বাজার থেকে রাজধানী ঢাকার বিভিন্ন পশুর হাটে নেয়ার জন্য ২৪টি গরু একটি নৌকায় তোলা হয়। নৌকাটি মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় পৌঁছলে প্রবল স্রোতের কারণে ডুবে যায়। এ সময় গরুর মালিকরা সাঁতরিয়ে তীরে ওঠে। তাদের চিৎকারে অনেকেই নৌকা নিয়ে উদ্ধারে ছুটে আসে। তবে স্রোতের তোড়ে ভেসে যাওয়া গরুর মধ্যে ৭টি উদ্ধার করা সম্ভব হলেও বাকিগুলো ভেসে গেছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:৫৪ PM . বিভাগঃ .

0 comments for " নদীর স্রোতে ভেসে গেলো কোরবানির গরু "

Leave a reply

    আর্কাইভ