Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
সস্পাদনায় Unknown

সোনালী ব্যাংকের সাবেক জিএমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: ছয় কোটি ১৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) এবং সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং-৪৪।

দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী মামলা দায়েরের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়-আসামিরা পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংকের বৈদিশিক বাণিজ্য কর্পোরেট শাখা থেকে মূল রফতানি এলসি’র মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এবং শিপমেন্টের তারিখ নেই জেনেও ২টি রফতানি বিল ক্রয়পূর্বক ৬৬,১৬,৫২৮ টাকা অদ্যাবধি পরিশোধ না করে আত্মসাত করেছেন। যা বর্তমানে সুদসহ ৬ কোটি ১৭ লাখ ৪১ টাকায় দাঁড়িয়েছে।

বিষয়টি দণ্ডবিধি’র ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার শাস্তিযোগ্য অপরাধ বলে এজাহারে উল্লেখ রয়েছে। 

এজাহারে যাদের আসামি করা হয়েছে তারা হলেন- ব্যাংকের সাবেক জিএম বাকী বিল্লাহ, সোনালী ব্যাংক বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার (মতিঝিল) এজিএম মো. আব্দুল হাই, রাহান গার্মেন্টস (প্রা.) লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক, একই প্রতিষ্ঠানের পরিচালক সাইদুর ইসলাম খান এবং আবু সাইদ শাহরিয়ার আহমেদ।
 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:৫৬ PM . বিভাগঃ .

0 comments for " সোনালী ব্যাংকের সাবেক জিএমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা "

Leave a reply

    আর্কাইভ