Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ বুধবার, ২২ মে, ২০১৩
সস্পাদনায় Unknown

ভিটামিন এ ক্যাপসুল এর গুজব ছড়ানোর অভিযোগে ১ জন বরখাস্ত


বি২৪ নিউজডেস্কঃ  

গত মাসের মাঝামাঝিতে সারাদেশে ০-৫ বছর বয়সি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল এবং ২-৫ বছর বয়সি শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এই দিন দেশে একটি গুজব ছড়ায় যে ভিটামিন এ ক্যাপসুল এবং কৃমিনাশক ট্যাবলেট খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন বাবা-মা রা সবাই ভিড়জমায় হাসপাতালে। পরক্ষনেই এক সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধীদপ্তর এক তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটি গতকাল তদন্ত প্রতিবেদন জমা দেন, উক্ত প্রতিবেদনে বলা হয় এটা পুরোটায় একটা গুজব ছিল একটি স্বার্থন্যাসি মহল এ গুজব ছড়ায়। এই গুজবের সাথে এক সরকারি কর্মকর্তার জড়িত থাকার অভিযোগের কথা বলা হয় প্রতিবেদনটিতে, পরক্ষনেই ঐ কর্মকর্তাকে বরখাস্ত করেন স্বাস্থ্য অধীদপ্তর এবং পরবর্তিতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধীদপ্তর।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১১:৪৭ AM . বিভাগঃ , .

0 comments for " ভিটামিন এ ক্যাপসুল এর গুজব ছড়ানোর অভিযোগে ১ জন বরখাস্ত "

Leave a reply

    আর্কাইভ