Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ শনিবার, ২৫ মে, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

পাকিস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৭ জন শিক্ষার্থী নিহত

পাকিস্থানে ১৭ শিক্ষার্থী নিহত

বি২৪নিউজডেস্কঃ
পাকিস্থানে একটি স্কুলভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৭ জন শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্থানের পূর্বাঞ্চলের গুজরাট শহরে। গ্যাস সিলিন্ডারের এই ঘটনায় আহত হয়েছে ১০ জন। দুর্ঘটনাকবলিত ওই স্কুলবাসটিতে করে ২০-২৫ জন শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল বলে জানা যায়। হঠাৎ করে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং শিক্ষার্থীদের বহনকারী বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন শিক্ষার্থী আগুনে পুড়ে মারা যায়। এবং পরে আরও ৫ জন মারা যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত শিক্ষার্থীদের একটি স্থানীয় হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে ওই স্কুলভ্যানচালক পলাতক রয়েছে বলে জানা যায়।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ১:২২ PM . বিভাগঃ , .

0 comments for " পাকিস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ১৭ জন শিক্ষার্থী নিহত "

Leave a reply

    আর্কাইভ