Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ মে, ২০১৩
সস্পাদনায় Uzzwal Dhali

টাঙ্গাইলের হরতালে পিকেটিং করার সময় চারজনকে আটক করেছে পুলিশ

পিকেটিংকালে আটক চারজন


আজ মঙ্গলবার টাঙ্গাইলে জেলা বিএনপির ডাকে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। হরতাল চলাকালে পিকেটিং এর দায়ে চারজনকে আটক করেছে পুলিশ। আজকের এই সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ও তা প্রত্যাহারের দাবীতে। টাঙ্গাইল শহরের আমিন বাজার এলাকায় পিকেটিং করার সময় জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক মনির, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আসলাম মিয়া, শ্রমিকদলের নেতা সবুজ ও ছানোয়ারকে আটক করে পুলিশ।
টাঙ্গাইল শহরের কোথাও হরতালের সমর্থনে বিএনপি ও শরীকদলের কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। সকাল থেকে জেলা শহরের কিছু কিছু দোকানপাট, বিপণী বিতান খোলা রয়েছে। রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা, রিকশা, ভ্যানসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ রুট বা দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। অফিস-আদালত, স্কুল-কলেজ স্বাভাবিকভাবেই চলছে।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Uzzwal Dhali সময়ঃ ১১:৩৮ AM . বিভাগঃ .

0 comments for " টাঙ্গাইলের হরতালে পিকেটিং করার সময় চারজনকে আটক করেছে পুলিশ "

Leave a reply

    আর্কাইভ