প্রকাশকালঃ
মঙ্গলবার, ২৮ মে, ২০১৩
সস্পাদনায়
Unknown
নারায়নগঞ্জের ডায়মন্ড সিনেমা হলের পেছনের মার্কেটে আগুন
বি২৪ নিউজডেস্কঃ
নারায়নগঞ্জ শহরের ২নং রেল গেট এলাকায় ডায়মন্ড সিনেমা হলের পিছনের মার্কেট হোসিয়ারি, সুতা ও গার্মেন্টস মালামালের ১৪/১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানিয় লোকজন।

ভোর ৫ টায় একটি দোকান থেকে আগুনের শুএপাত ঘটে মুহুত্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় দোকান গুলো। খবর পেয়ে প্রথমে নারায়নগঞ্জের দুইটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। ঐ সময় আসপাশের মার্কেট থেকে লোক জন আতঙ্কে বাহিরে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান শহরের ডায়মন্ড সিনেমা হলের পিছনের মার্কেট রেলওয়ের নিজস্ব সম্পত্তি লিজনিয়ে গড়ে উঠেছে আধাপাকা ও টিনের কয়একশ দোকান। এর মধ্যে শেরে বাংলা মার্কেটে রয়েছে আর্ধশতাধিক দোকান। এ সব দোকানে সুতা,হোসিয়ারি ও গার্মেন্টস এর মালামাল খুচরা বিক্রয় করা হত। রমজানের আগেই এ সব দোকানে প্রচুর পরিমানের মালামাল ক্রয় করে রাখা হয়েছিল।
নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডফেন্সের উপ-পরিচালক সাইফুল ইসলাম বি২৪ নিউজকে জানান নারায়নগঞ্জ, মন্ডলপাড়া, পস্তোগোলা,হবিগঞ্জ,ডেমরার ৮টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্ররে আনে। আগুন নিভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন।