Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ২৬ মে, ২০১৩
সস্পাদনায় Unknown

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 'ইন্টারপোলের' মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পরোয়ানা জারি



বি২৪ নিউজডেস্কঃ

গত ২০ মে লন্ডোনে অনেকদিন পর বিএনপির এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ সময় প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার মেনে নাওয়ার জন্য  সরকারকে চাপ প্রয়োগ করতে বলেন। তার এই বক্তৃতার মাধ্যমে আবার তিনি আবার আলোচনায় আসেন। এই ঘটনার পর গত শুক্রবার আইনমন্ত্রী ব্যারিষ্টার কামরুল বলেন, আদালতে আইন প্রয়োগ করেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। 

আজ রোববার আদালতে তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে গ্রফতারি পরোয়ানা জারির আবেদন করা হলে আদালত তাকে 'ইন্টারপোলের' মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পরোয়ানা জারি করে। তারেকের বিরুদ্ধে  তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, ঐ সময় সিঙ্গাপুরে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা পাচার এর অভিযোগ রয়েছে। 

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ৪:৫০ PM . বিভাগঃ , .

0 comments for " বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 'ইন্টারপোলের' মাধ্যমে দেশে ফিরিয়ে আনার পরোয়ানা জারি "

Leave a reply

    আর্কাইভ