Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ মে, ২০১৩
সস্পাদনায় Unknown

দ্রুতগতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে মহাসেন


ইতিমধ্যে মহাসেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলে। যা উপকূল থেকে আর মাত্র ১ হজার ১৫০ কি.মি. দূরে দক্ষিন ও দক্ষিন-পশ্চিম দিকে রয়েছে। ঘূর্নিঝড়টি ঘন্টায় ৬২ কি.মি. বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে যার গতিবেগ ঘন্টায় ৮৮ কি.মি. পর্যন্ত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছেন এই গতিবেগে আসতে থাকলে আগামিকাল রাত্রে উপকূলে আঘাত হানতে পারে মহাসেন।


তবে এই ঘূর্নিঝড় উপলক্ষে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জনিয়েছেন স্থানীয় প্রশাসন। সমুদ্র উপকূলীয় এলাকায় ৪ নম্বর স্থানিয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকে প্রচার করা হচ্ছে। উক্ত ঘূর্নিঝড় উপলক্ষে বিভিন্ন স্কুল গুলোকে আশ্রয়কেন্দ্র হিসাবে ঘোষনা দেওয়া হয়েছে। স্থানীয় সকল স্বাস্থ্য কর্মকর্তাদের ছুটি দেওয়া স্থগিত করা হয়েছে এবং অনেকগুলো মেডিকেল টিম গঠন করা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটি জানিয়েছেন এই ঘূর্নিঝড় উপলক্ষে তাদের ৬৫০০ এর বেশি স্বেচ্ছাসেবী কাজ করবে উপকূলীয় মানুষের সাহায্যের জন্য।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:১০ PM . বিভাগঃ .

0 comments for " দ্রুতগতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে মহাসেন "

Leave a reply

    আর্কাইভ