Headlines

জাতীয়


HOTEL GIVENCI INT.
T h e P a s t, P r e s e n t a n d F u t u r e
প্রকাশকালঃ রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায় Unknown

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর নামে তিন হাজার পশু কোরবানি

স্থানীয় প্রতিনিধি: ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর নামে এবারের ঈদুল আযহা (কোরবানির ঈদে) সিলেট বিভাগে প্রায় তিন হাজার পশু কোরবানি হবে। গত বছরেও ইলিয়াস আলীর নামে প্রায় দুই হাজার পশু কোরবানি দেওয়া হয়েছিল। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজেদের কোরবানির পশুতে তাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর নাম দিবেন বলে অনেকেই জানিয়েছেন। 

এদিকে, ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে পাঁচটি পশু এবার কোরবানি দেওয়া হবে বলে পরিবার সূত্রে জানাগেছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর গ্রমের বাড়ি বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের রামধানায় তার মা সূর্যবান বিবি ও পরিবারের সদস্যদের সাথে ঈদ করবেন ইলিয়াসের সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা, ছেলে আবরার ইলিয়াস, নাবিদ, মেয়ে সাইয়ারা নাওয়াল। শনিবার তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছেছেন। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা ইলিয়াস আলীর বাড়িতে ভীড় করছন।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেন, বাড়িতে ঈদ করার জন্য এসেছি। ইলিয়াস আলীর প্রসঙ্গে বলেন, তিনি দেশের জন্য রাজনীতি করছেন। তাকে এভাবে গুম করা হবে কখনও ভাবিনি। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এখনও জীবিত আছেন এবং দেশের জনগণের মাঝে ফিরে আসবেন। দেশবাসীর কাছে তিনি দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ইলিয়াস আলী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি ও জাতীয় সংসদের এমপি ছিলেন।

বি২৪নিউজডেস্ক

সম্পাদনায়ঃ Unknown সময়ঃ ১:৩৩ PM . বিভাগঃ , .

0 comments for " নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর নামে তিন হাজার পশু কোরবানি "

Leave a reply

    আর্কাইভ