প্রকাশকালঃ
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
রাজধানীতে যখন যেখানে ঈদের জামাত
বি২৪-নিউজ ডেস্ক: আগামীকাল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার নামায আদায়ে রাজধানী থেকে প্রত্যন্ত জনপদ পর্যন্ত এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিনের ইমামতি করার কথা রয়েছে প্রধান জামাতে।
আর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথারীতি সকাল ৭টা থেকে একঘণ্টা অন্তর অন্তর পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া রাজধানীর প্রতিটি এলাকায়ই হবে ঈদের জামাত। এছাড়া ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় তিন শতাধিক জায়গায় ঈদ জামাতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সমাজ কল্যাণ কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম জানান, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ৫৬টি ওয়ার্ডের প্রতিটিতে চারটি করে মোট ২২৪টি জামাত অনুষ্ঠিত হবে। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট ১৪৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে জাতীয় সংসদের হুইপরা, মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি অংশগ্রহণ করবেন।
সকাল ৭ টা : সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময়ে মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরীয়া জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।
সোয়া ৭ টা : দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীর রসূলবাগ জামে মসজিদ এবং দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে এ সময়।
সাড়ে ৭ টা : দক্ষিণ বাসাবো বালুর মাঠে প্রথম জামাত, ইসলাম বাগ ঈদগাহ ময়দানে প্রথম জামাত, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল এ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া উত্তর শাহজাহানপুর, দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ, মিরপুরের দারুস সালামের ফুরফুরা দরবার শরীফ কমপ্লেক্সে, এলিফেন্ট রোডস্থ এরোপ্লেন মসজিদ, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ, লক্ষীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদে তৈয়্যেবিয়া, কাজী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যাণপুর এস্টেট জামে মসজিদে এ সময় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পৌনে ৮টা : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌনে ৮ টায় জামাত শুরু হবে। এছাড়া এসময় গেন্ডারিয়া ধুপখোলা মাঠ ও মোহাম্মদপুরের তাইয়্যেব জামে মসজিদ অনুষ্ঠিত হবে ঈদ জামাত।
৮ টা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত, আরামবাগ দেওয়ানবাগ শরীফে প্রথম জামাত, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত, ফার্মগেটস্থ মসজিদ বায়তুশ শরফ, চিশতিয়া সাইদিয়া দরবার জামে মসজিদ, লক্ষী বাজার নূরানী জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন মাঠ, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে দ্বিতীয় জামাত, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, মগবাজার বিটিসিএল কলোনী জামে মসজিদ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, আবু জাফর গিফরী কলেজ মাঠে এ সময় জামাত অনুষ্ঠিত হবে।
সোয়া ৮ টা: দক্ষিণ মুগদা ব্যাংক কলোনীর রসূলবাগ জামে মসজিদে দ্বিতীয় জামাত, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল এ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
সাড়ে ৮ টা: দক্ষিণ বাসাবো বালুর মাঠে দ্বিতীয় জামাত, ইসলাম বাগ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত, গুলশান সেন্ট্রাল মসজিদ এ্যান্ড ঈদগাহ, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ।
৯ টা: কাজলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল ৯ টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জামাত, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে একই সময়ে।
সাড়ে নয়টা : আরামবাগ দেওয়ানবাগ শরীফে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
