প্রকাশকালঃ
রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
সস্পাদনায়
Unknown
বিএনপি নেতারা কে কোথায় ঈদ করছেন
বি২৪-নিউজ ডেস্ক: আগামীকাল ০৬ অক্টোবর সোমবার মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারন মানুষের সাথে সাথে রানীতিবিদরাও ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। সবাই চাচ্ছেন কাছের মানুষদের সাথে দিনটি উদযাপন করতে। আসুন জেনে নিউ বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন।
খালেদা জিয়া: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাড়ি ‘ফিরোজা’তেই এবারের ঈদুল আজহা পালন করবেন। ওই দিন সকালে নামাজের পর তার নিকটাত্মীয়দের সঙ্গে বাসাতেই শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এর পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক, রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এ শুভেচ্ছা বিনিময় শুরু হবে সকাল ১১টা থেকে। সাড়ে ১১টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এর পর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করবেন তিনি। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

তারেক রহমান: দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে যুক্তরাজ্যে ঈদ পালন করবেন।
মির্জা ফখরুল: দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে গেছেন ঈদ উদযাপন করতে।
ঈদের নামাজ শেষে তিনি স্খানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ।ঈদের পরদিন তিনি ঢাকায় ফিরবেন।
ঈদের নামাজ শেষে তিনি স্খানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ।ঈদের পরদিন তিনি ঢাকায় ফিরবেন।
এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ঢাকায় ঈদ করবেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা নরসিংদীতে।
আরেক স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবার ঈদ কাটাবেন কেন্দ্রীয় কারাগারে। মানি লন্ডারিং মামলায় তিনি কারাগারে আটক রয়েছেন। ঈদের দিন পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা জানাবেন। নিজ জেলা যশোরে ঈদ করবেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম।
এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন। এখন তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।
মির্জা আব্বাস: মহানগর বিএনপির নতুন আহ্বায়াক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শাহজাহানপুরের নিজ বাড়িতে ঈদ করবেন। দুপুরে দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যোগ দেবেন। মহানগরের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলও ঢাকায় ঈদ করবেন।
সাদেক হোসেন খোকা: মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকা অসুস্থতার জন্য যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই তিনি এবারের ঈদ উদযাপন করবেন।
এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যানদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী ও সেলিমা রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে ড. ওসমান ফারুক, শামসুজ্জামান দুদু, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অ্যাডভোকেট আহমেদ আজম খান তাদের নিজ নিজ এলাকায় ঈদ করবেন। ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, হাফিজউদ্দিন আহমেদ, উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবিহউদ্দিন আহমেদ, এনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু এবং অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ঢাকায় দলের চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ঢাকার মোহাম্মদপুরে নামাজ আদায় করে চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। এর পর দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।
এ ছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারেই ঈদ করতে হচ্ছে।